যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব ইরানের, জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা

হরমুজ প্রণালীর কাছে ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টার মধ্যে পাল্টা জবাব দিয়েছে তেহরান। জর্ডানে দুইটি মার্কিন সেনা ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলে দাবি করেছে ইরান।এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে চালানো এই অভিযানে জর্ডানের কিং হোসেন ও আল–আজরাক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। এ অভিযানকে ‘আগ্রাসী শক্তির জন্য শাস্তি’ হিসেবে আখ্যায়িত করেছে আইআরজিসি।

বিবৃতিতে বলা হয়, হামলায় শত্রুপক্ষের প্রযুক্তিগত ও কারিগরি অবকাঠামো এবং যুদ্ধবিমান মোতায়েনের স্থাপনা ধ্বংস হয়ে গেছে।এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে হরমুজ প্রণালির কাছে ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী।

মার্কিন কর্মকর্তার ভাষ্য, আইআরজিসি হরমুজ প্রণালিতে রকেট ও সমুদ্র মাইন মোতায়েনের প্রস্তুতি নিচ্ছিল। সেই তথ্যের ভিত্তিতেই লারাক দ্বীপে থাকা দুটি উৎক্ষেপণকারী স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

LEAVE A REPLY