ট্রাম্পের সঙ্গে হারের পর নতুন নেতা নির্বাচন করলেন ডেমোক্র্যাটরা

ছবি : এএফপি

গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর ভেঙে পড়া দলকে পুনর্গঠন করতে ৫১ বছর বয়সী কেন মার্টিনকে বেছে নিল যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটরা। গত শনিবার তাকে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়, মার্টিন ১৪ বছর মিনেসোটা পার্টির নেতৃত্বে ছিলেন এবং ডিএনসি ভাইস-চেয়ার হিসাবে আট বছর অতিবাহিত করেছেন। মার্টিন মিনেসোটা ডিএফএল পার্টির দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যব্যাপী একটি ভোটও তারা হারেনি।

এক বিবৃতিতে কেন মার্টিন বলেন, ডেমোক্রেটিক পার্টি হলো কর্মজীবী মানুষের দল। এখন আমাদের হাত গুটিয়ে নেওয়ার সময় নয়, বরং সর্বত্র প্রতিযোগিতা করার, প্রতিটি নির্বাচনে এবং সরকারের প্রতিটি স্তরে জয়ী হওয়ার সময়।

শরীয়তপুর-চাঁদপুর রুটে সাড়ে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

শরীয়তপুর-চাঁদপুর রুটে সাড়ে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

ডিএনসি মূলত ডেমোক্রেটিক পার্টির মূল পরিচালনা পর্ষদ। এ পরিচালনা পর্ষদ প্রতিবছর সারা দেশে প্রার্থীদের সহায়তা এবং সাংগাঠনিক কাঠামো নির্মাণের জন্য লাখ লাখ ডলার বিনিয়োগ করে।

চার বছর অন্তর প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে এই তহবিল চূড়ান্ত হয়।

LEAVE A REPLY