সেই ভিডিওতে তিনি বলেন, ‘আমরা এর আগে চিকিৎসা নিতে গিয়েছিলাম। তখন হাফ ডান হয়।
সে সময় এনওসি নেওয়া হয়েছিল। এবার ব্যাংকে আবার এনওসি চাইলে তারা জানান, আপনার তো এনওসি এই পারপাসে নেওয়া আছে, আর প্রয়োজন নেই। কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ সেটা মানতে নারাজ। তারা নানা রুলসের কথা শোনাচ্ছে। অথচ পরশুদিন আমার বাবার ট্রিটমেন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া।বাবার একদম লাস্ট স্টেজ। আমি জানি না কী ঘটবে।’
সব জটিলতা কাটিয়ে অবশেষে আজ (রবিবার) তার বাবাকে নিয়ে ভারতে রওয়ানা হবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন নেহা।
তিনি বলেন, ‘এনওসির জটিলতার কারণে বাবাকে দেশের বাইরে নেওয়া সম্ভব হয়নি। তবে আমাদের সমস্যার মোটামুটি সমাধান হয়েছে। আজ বাবাকে নিয়ে রওয়ানা হবো।’

এর আগে শাকিব খানের সঙ্গে তাণ্ডব সিনেমায় এক দিন শুটিং করার পর সেটি থেকে বাদ পড়েন নেহা। এভাবে বাদ দেওয়াটাকে অপেশাদার আচরণ বলেও মন্তব্য করেছেন অভিনেত্রী।
২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ দিয়ে শোবিজে নাম লেখান নিদ্রা নেহা। বিজ্ঞাপন, নাটক, ওটিটির গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন সিনেমায়ও। গত বছর মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘শরতের জবা’।











































