তোমায় গান শোনাবো-তে অনুপমা মুক্তি

অনুপমা

১৬ মে, শুক্রবার রাত সাড়ে ১১ টায়  মাছরাঙা টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’-তে গান পরিবেশন করবেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী অনুপমা মুক্তি। দুই ঘণ্টা ব্যাপ্তির বৈঠকি ঘরানার এ অনুষ্ঠানে হারানো দিনের গান, আধুনিক গান, চলচ্চিত্রের গানসহ বিভিন্ন ধারার গান পরিবেশন করবেন তিনি। এছাড়া টেলিফোনে দর্শকদের অনুরোধের গানও করবেন। 

গানের পাশাপাশি কথা বলবেন সমকালীন জীবনযাত্রা ও সংগীত ভাবনা নিয়ে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কৌশিক শংকর দাশ। প্রযোজনা করবেন স্বীকৃতি প্রসাদ  বড়ুয়া।

LEAVE A REPLY