কিম সু হিউন ও কিম হে ইউন
দক্ষিণ কোরিয়ান জনপ্রিয় অভিনেতা কিম সু হিউন টানা চতুর্থ সপ্তাহের মতো শীর্ষস্থান ধরে রেখেছেন। সম্প্রতি কিম সে রন-এর সঙ্গে সম্পর্কের গুজব ঘিরে বেশ বিতর্কের মাঝে থাকলেও সুপারস্টার ব্র্যান্ড পাওয়ার র্যাংকিংয়ে পুরুষ বিভাগের শীর্ষস্থানে রয়েছেন এ অভিনেতা। অন্যদিকে, কিম হে ইউন নারী বিভাগের শীর্ষে রয়েছেন।
বলিউডের জনপ্রিয় অভিনেতার মৃত্যু
কে-মিডিয়া টপ স্টার নিউজ প্রকাশিত ৭২তম সপ্তাহের তালিকায় দেখা গেছে, ১৪ থেকে ২১ মে পর্যন্ত অনলাইনে চলা ভোটাভুটিতে কিম সু হিউন পেয়েছেন ১৩ লাখেরও বেশি ভোট।
তার চেয়ে অনেক পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন কিম হি জে। তৃতীয় স্থানে আছেন ‘লাভলী রানার’ সিরিজে অভিনয় করা বিয়ন উ সিওক।
ব্যক্তিজীবন ও পেশাগত জীবন নিয়ে সাম্প্রতিক বিতর্ক সত্ত্বেও অনুরাগীদের ভালোবাসা ও সমর্থনে তার অবস্থান দৃঢ় রয়েছে কিম সু হিউনের। ‘কুইন অফ টিয়ারস’ সিরিজে তার পারফরম্যান্স ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এই সিরিজটিকেই কিমের জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
কিম সু হিউন বর্তমানে কোনো প্রজেক্টে কাজ করছেন না। তিনি ডিজনি প্লাসের সিরিজ ‘নক অফ’-এর সঙ্গে যুক্ত ছিলেন। তবে কিম সে রন-সংক্রান্ত বিতর্কের কারণে এই প্রজেক্টটি স্থগিত করা হয়েছে।
এই মুহুর্তে তার চলমান কোনো প্রজেক্টের বিষয়ে কোনো ঘোষণা দেননি এ অভিনেতা।
অন্যদিকে, সুপারস্টার ব্র্যান্ড পাওয়ার র্যাংকিংয়ে ৪৪তম সপ্তাহের মতো শীর্ষস্থান ধরে রেখেছেন কিম হে ইউন। ‘লাভলী রানার’ ও ‘স্নোড্রপ’ ড্রামায় অভিনয়ের সুবাদে তিনি নারীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত। তার প্রাপ্ত ভোট সংখ্যাও ছিল অন্যদের চেয়ে অনেক বেশি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জং সো মিন এবং তৃতীয় স্থানে রয়েছেন ইম ইউনআ।











































