সংগৃহীত ছবি
বেশ কিছু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, অবশেষে শুক্রবার গভীর রাতে না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেতা মুকুল দেব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তার মৃত্যুর খবরটি সোশ্যালে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপায়ী।
বাবা-মায়ের মৃত্যুর পরে মুকুল নিজেকে গুটিয়ে নিয়েছিলেন।
ঘর থেকেও বেরোতেন না। শেষ কয়েক দিনে ওর শারীরিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। এমনটা জানিয়েছেন তার সহ-অভিনেতা বিন্দু দারা সিং।
মুকুল দেব শুধু অভিনেতা নন, পেশাদার পাইলটও ছিলেন।
ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, মুকুল দেব শুধু একজন পেশাদার অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন ট্রেনিং প্রাপ্ত পাইলটও। কায়বরেলির ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি থেকে ট্রেনিং নিয়েছিলেন। অভিনয়ে আসার আগে একটি ট্রেনিং ইন্সটিটিউটও চালাতেন। এক দশক তিনি কমার্শিয়াল পাইলট হিসেবেও কাজ করেছিলেন।
১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন মুকুল। মুম্বাইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে ফিল্মি দুনিয়ায় অতি পরিচিত মুখ মুকুল। কাজ করেছেন পাঞ্জাবি, দক্ষিণী সিনেদুনিয়াতেও। ‘সন অফ সর্দার’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’ এবং ‘জয় হো’ সহ একাধিক হিন্দি ও আঞ্চলিক ভাষার সিনেমায় অভিনয় করেছেন মুকুল।
টেলিভিশনেও তিনি ‘ঘরওয়ালি উপরওয়ালি’, ‘কাহানি ঘর ঘর কী’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।
এমনকী বাংলা বেশকিছু সিনেমাতে খল নায়কের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তার মধ্যে অন্যতম জিৎ এর ‘আওয়ারা’।











































