হঠাৎ কেন মেজাজ হারালেন অমিতাভ?

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব অমিতাভ বচ্চন। প্রায়ই তার পোস্ট খবরের শিরোনাম হয়। এর জন্য মাঝেমধ্যেই সমালোচনার মুখে পড়েন বলিউড শাহেনশাহ। তবে তা নিয়ে খুব একটা মাথা ঘামান না।

কিন্তু এবার মেজাজ হারালেন অভিনেতা। যা নিয়ে ইতিমধ্যে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। 

সম্প্রতি অমিতাভ বচ্চন একটি পোস্ট করেছেন, যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, আমিও একজন প্রশংসাকারী তাতে কী?’ তার এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন, বিগ বি হয়তো তার ছেলে অভিষেক বচ্চনের প্রশংসা করেই এমনটা লিখেছেন। তবে নেটিজেনদের একাংশ তাকে কটাক্ষ করতে ছাড়েননি।

অন্যান্যবারের মতো অমিতাভ এবার চুপ থাকেননি, কড়া জবাব দিয়েছেন সমালোচকদের।

ঘটনার সূত্রপাত ভারত সরকারের সাইবার ক্রাইম সচেতনতাসংক্রান্ত একটি কলার টিউন নিয়ে। টেলিকম সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে প্রায়শই এই সচেতনতামূলক বার্তাটি শোনা যায়, যেখানে অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর ব্যবহৃত হয়েছে। জরুরি ফোন করার সময়ও বারবার এই টিউনটি বাজতে থাকায় অনেক ব্যবহারকারীই বিরক্তি প্রকাশ করেছেন।

এর ফলস্বরূপ অনেকের রাগ গিয়ে পড়েছে খোদ অমিতাভ বচ্চনের উপর।

এই কলার টিউনের প্রসঙ্গ টেনে অমিতাভের একটি পোস্টে একজন লিখেছেন, ‘তাহলে ফোনে কথা বলা বন্ধ করুন।’ এই মন্তব্য পড়ে নিজেকে সামলাতে পারেননি বিগ বি। ক্ষুব্ধ হয়ে ওই নেটিজেনকে তিনি উত্তর দেন, ‘সরকারকে গিয়ে বলুন। এসব আমাকে বলে লাভ নেই।

তারা আমাদের যা করতে বলেছেন তাই করেছি।’

এখানেই থামেননি বিগ বি। আরেকটি পোস্টের জবাবে তিনি পাল্টা লেখেন, ‘আপনি কি একজন সমালোচক? এমন ধরনের সমালোচনা করাই কি আপনার কাজ? আপনার সমালোচনাকে স্বাগত, চালিয়ে যান।’

অভিনেতার এমন পোস্টের পরিপ্রেক্ষিতে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ লিখেছেন, ‘আপনার কণ্ঠ আর ফোনে কেউ শুনতে আগ্রহী নয়।’ আবার কারও মন্তব্য, ‘সবাই যখন এত ব্যস্ত, সেখানে আপনি কী করে এত ফ্রি থাকেন?

LEAVE A REPLY