হরমুজে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

সংগৃহীত ছবি

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ রিপার চালকবিহীন বিমান (ড্রোন) ভূপাতিত করেছে ইরান। বুধবার এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী দাবি করেছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটি শনাক্ত করার পর দ্রুত পদক্ষেপ নিয়ে ধ্বংস করা হয়েছে।

ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির পূর্বদিকে একটি এমকিউ-৯ ড্রোনের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে সেটি ধ্বংস করা হয়। 

তবে ড্রোনটি ঠিক কিভাবে ভূপাতিত করা হয়েছে, কোথায় সেটির ধ্বংসাবশেষ পড়েছে কিংবা সেটি কোন ধরনের নজরদারি বা সামরিক মিশনে নিয়োজিত ছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইরানের সেনাবাহিনী।

প্রসঙ্গত, এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক চালকবিহীন বিমান।এটি দীর্ঘ সময় আকাশে অবস্থান করে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রয়োজনে হামলা চালাতে সক্ষম। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযানে এই ড্রোন ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র।

LEAVE A REPLY