আরব আমিরাতে তীব্র তাপপ্রবাহ, স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সতর্কতা জারি

সংগৃহীত ছবি

আরব আমিরাতের আল আইন শহরের সোয়াইহানে শুক্রবার (১ আগস্ট) তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। যা এই বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ। এই চরম গরমের পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বাসিন্দাদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, বিশেষ করে আল মির্জাম সময়কালে। যা গ্রীষ্মের সবচেয়ে প্রচণ্ড তাপপ্রবাহের পর্যায় হিসেবে পরিচিত।

এই সময়টিতে দেশে শুরু হয়েছে ওয়াঘরাত আল কায়েজ বা জ্বলন্ত তাপ পর্ব। এটি ২৯ জুলাই শুরু হয়ে চলবে ১০ আগস্ট পর্যন্ত। যার সঙ্গে যুক্ত থাকে অত্যন্ত শুষ্ক মরুভূমির বাতাস। এটি ডিহাইড্রেশন, হিট স্ট্রোক ও অন্যান্য স্বাস্থ্যগত জটিলতার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

দেশটির বুর্জিল হোল্ডিংস-এর জলবায়ু স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মোহাম্মদ ফিতিয়ান জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে তাপজনিত কারণে হাসপাতালের জরুরি বিভাগে রোগীর সংখ্যা বেড়েছে। ডিহাইড্রেশন, রোদে পোড়া ও দীর্ঘস্থায়ী রোগের অবনতি এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘শুধু অসুস্থ নয়, সুস্থ ব্যক্তিরাও বিপদের মুখে। ৫০ ডিগ্রির ওপরে তাপমাত্রায় শরীর দ্রুত পানিশূন্য হয়ে যায় এবং অতিরিক্ত ক্লান্তি দেখা দেয়।

শিশু, বৃদ্ধ ও বাইরে কাজ করা মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।’ মুসাফাহ লাইফকেয়ার হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ড. বাইজু ফয়জল জনগণদের রোদে সরাসরি না যাওয়ার অনুরোধ করেন। তিনি জানান, অল্প সময় রোদে থাকলেও হিটস্ট্রোক, অজ্ঞান হয়ে যাওয়া, ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতার মতো জটিলতা দেখা দিতে পারে। 

সূত্র : খালিজ টাইমস

LEAVE A REPLY