রোমান্টিক দৃশ্যে রাজি, তবে নগ্নতায় নেই জেনডায়া

জেনডায়া

হলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী জেন্ডায়া। বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের কাছে জেনডায়া ব্যাপক পরিচিতি পান ‘স্পাইডার–ম্যান: হোমকামিং’ দিয়ে। একই সময়ে তার আরেক সিনেমা দ্য গ্রেটেস্ট শোম্যানও আলোচিত হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

দিয়েছেন একের পর এক হিট সিনেমা। 

জেনডায়া হলিউডের মেধাবী অভিনেত্রীদের মধ্যে একজন। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। ক্যারিয়ারে অনেকবারই রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছেন জেনডায়া।

‘ইউফোরিয়া’ ও ‘চ্যালেঞ্জার্স’-এ তাকে দেখা গেছে বেশ কয়েকটি সাহসী দৃশ্যে। তবে জেনডায়া জানিয়েছেন, ক্যামেরার সামনে নগ্ন হতে চান না তিনি। এ জন্য সিনেমা বা সিরিজে চুক্তির সঙ্গে তিনি শর্ত জুড়ে দেন যে কখনো পুরোপুরি নগ্ন হবেন না। এ নিয়ে বিস্তর খবর হয়েছে তবে অভিনেত্রী বিষয়টি নিয়ে কখনো প্রকাশ্যে কথা বলেননি।

গত বছর মুক্তি পাওয়া ‘চ্যালেঞ্জার্স’ ছবি দিয়ে চমকে দেন জেনডায়া। স্পোর্টস রোমান্টিক সিনেমাটির অন্যতম প্রযোজক ছিলেন অভিনেত্রী। বক্স অফিসের সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও ব্যাপক প্রশংসা পান তিনি। সেই ছবিতেও একটি রোমান্টিক  দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনায় উঠে আসেন অভিনেত্রী। বিতর্কও কম হয়নি।

তবে পুরোপুরি নগ্নতায় পাওয়া যায়নি তাকে। সিনেমাটির জন্য গ্লোডেন গ্লোবে মিউজিক্যাল কমেডি সিনেমা বিভাগের সেরা অভিনেত্রীর মনোনয়নও পেয়েছেন। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার পাননি।

বর্তমানে টম হল্যান্ডের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন জেনডায়া। প্রেমের খবর পুরোনো হলেও এবার শোনা যাচ্ছে, বিয়ে করছেন তারা। যদিও দুই তারকার কেউই অবশ্য বিয়ে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে তাদের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, বিয়ের বেশি দেরি নেই।

LEAVE A REPLY