কবে ফিরবেন বাপ্পি চৌধুরী?

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে রুপালি পর্দায় জগতে পা রাখেন বাপ্পি। তার অভিনীত প্রথম ডিজিটাল চলচ্চিত্র ‘ভালোবাসার রং’। প্রথম এ সিনেমা দিয়েই মানুষের মন জয় করতে পেরেছিলেন এ অভিনেতা।

এরপর একে একে অনেক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন।

কিন্তু ইদানীং ক্যামেরার সামনে একেবারে নেই বাপ্পি চৌধুরী। এর কারণ কী? সর্বশেষ ‘শত্রু’ সিনেমায় দর্শক তাদের প্রিয় নায়ককে দেখে উচ্ছ্বাসে ভেসেছিলেন। কিন্তু সেই ঝলকের পর এই নায়ক প্রায় উধাও। সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুব একটা সরব নন।

মমতাময়ী মাকে হারিয়ে ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন। এরপর বাপ্পীকে সেভাবে ব্যাক করতে দেখা যায়নি।

গত বছর বাপ্পি অভিনীত শুটিং এর ৫ বছর পর মুক্তি পায়। সেভাবে ছবিটি ব্যবসাও করতে পারেনি।ছবি মুক্তির আগে নিজের কাজ না করা প্রসঙ্গে বাপ্পী বলেছিলেন, মানসিকভাবে আমি একফোঁটাও হতাশ নই। আমি মনে করি, যার কাছে বিকল্প থাকে, তিনি কখনো হতাশ হন না। আমি প্রতি সপ্তাহে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাই। গল্প পছন্দ হয় না বলে সিনেমা ছাড়ছি। তাই আমার হতাশার তো প্রশ্নই আসে না।

বাপ্পি একইসঙ্গে কালের কণ্ঠকে জানিয়েছিলেন তিনি পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন। এই অভিনেতা বলেন, ফ্যামিলি ওরিয়েন্টেড কাজে সময় ব্যয় করছি। পারিবারিক ব্যবসা আছে, সেখানেও গিয়ে বসছি। মানে আমার যে শুটিংয়ের টাইম, সেই টাইমে পারিবারিক ব্যবসা একটু দেখাশোনা করছি। তবে শিগগিরই ক্যামেরার সামনে ফিরব।

২০২৫ সালে বাপ্পির পরিকল্পনা ছিল পর্দায় ব্যাক করা ও বিয়ে করা। গত বছরের শেষভাবে এটা জানিয়ে বলেছিলেন, পরিকল্পনা হচ্ছে চলচ্চিত্র দিয়েই পর্দায় ব্যাক করা। আমাকে নিয়ে অনেক সমালোচনা আছে। তবে আমি মনে করি, একটি ভালো সিনেমা দিয়েই সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়া সম্ভব। এমন চিন্তাধারা নিয়েই এগোচ্ছি। গল্প হাতে নিয়ে বিশ্লেষণ করছি, কোনো চরিত্রে আমি পারফেক্টভাবে নিজেকে উপস্থাপন করতে পারব, এটা একটা বিষয়, কোন চরিত্রে দর্শক আমাকে দেখবেন, সেটাও মাথায় আছে। আবার এটা বিয়ের পরেও হতে পারে। বলা যায় না, বউ ভাগ্য বলতেও একটা ব্যাপার আছে।

কিন্তু বছর শেষ হয়ে যাচ্ছে বাপ্পির দেখা মিলছে না। মোবাইল ফোনে ফোন দিলেও ধরছেন না, হোয়াটস্যাপেও সাড়া দিচ্ছেন না। বছরে আর ৩ মাস বাকি রয়েছে, এই তিন মাসে চলচ্চিত্রে ফেরা ও বিয়ে করা- এ দুটোই করতে হবে। সম্ভব? সময়ই বলে দেবে।

এদিকে, বাপ্পির অপূর্বে অভিনয় করা তিন সিনেমা ‘সিক্রেট এজেন্ট’, ‘ঢাকা ২০৪০’ ও ‘ভোলা’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

LEAVE A REPLY