সংগৃহীত ছবি
কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। প্রায় স্তব্ধ জনজীবন। স্তব্ধ শুটিং ফ্লোরও। বেশ কয়েকটি ধারাবাহিকের শুটিং বন্ধ রাখতে হয়েছে বলে জানিয়েছে দেশটির কয়েকটি গণমাধ্যম।
বন্ধ রয়েছে ‘দাদামণি’ ‘আনন্দী’ (এনটি ওয়ান স্টুডিও) ও পুলিশ ফাইলসের শুটিং।
তবে শুটিং চলছে ‘জোয়ার ভাটা’, ‘কনে দেখা আলো’, ‘জগদ্ধাত্রী’ (বলাকা স্টুডিয়ো), ‘পরিণীতা’ ‘কুসুম’ (ভিলাইন স্টুডিয়ো), ‘তুই আমার হিরো’ (দাসানি ১), ‘চিরদিনই তুমি যে আমার’ (দাসানি ২), ‘ফুলকি’ নামের ধারাবাহিকগুলোর। তবে বৃষ্টির কারণে এসবেও ব্যাঘাত ঘটতে পারে বলে জানা গেছে।
এদিকে, প্রচণ্ড ব্ষ্টি ও জলাবদ্ধতার কারণে আরেকটি চ্যানেলের জনপ্রিয় ফিকশন শো ‘খোনার কাহিনি’ এবং ‘আদি শক্তি অ্যাদ্যাপীঠ’-এর শুটিং শুরু হয়েছে অনেক দেরিতে।
পরিচালক প্রিয়াঙ্কা সুরানা বরদিয়া জানিয়েছেন, “যে’কটি ধারাবাহিকের শুটিং হচ্ছে সেগুলো তাড়াতাড়ি শেষ করার পরিকল্পনা আছে আমাদের। আমরা চাই সকল কলাকুশলী যেন সাবধানে তাড়াতাড়ি নিজেদের বাড়িতে ফিরে যেতে পারেন। তবে, বন্ধ রাখতে হয়েছে ‘পুলিশ ফাইলস’-এর শুটিং।”








































