বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি নিজে আসার সম্ভাবনা বেশ কম।
১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে মোদির আগে থেকেই একটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত আছে।
এ কারণে মোদির সশরীরে ঢাকায় আসার সম্ভাবনা কম। মোদি নিজে না এলেও ভারত এই অনুষ্ঠানে একজন উচ্চপদস্থ প্রতিনিধি পাঠাতে পারে। ধারণা করা হচ্ছে, ভারতের উপ-রাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রী এই শপথে যোগ দিতে পারেন।
এই অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে।এ ছাড়া চীন, মালয়েশিয়া, সৌদি আরব ও তুরস্কের মতো বন্ধুপ্রতীম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদেরও ডাকার পরিকল্পনা রয়েছে। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রীরও এই মঞ্চে উপস্থিত থাকার সম্ভাবনা আছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস










































