১৬ ম্যাচে ৩৪ গোল হজম, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ইউনাইটেডই সবচেয়ে বাজে

ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ মানেই যেন হতাশা। ছবি: রয়টার্স

ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ইতিহাসসমৃদ্ধ ক্লাবের অবস্থান এখন ইংলিশ প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চলে! 

নতুন কোচ মরিসিও পচেত্তিনোকে স্বাগত জানানোর পরও স্বস্তি ফেরেনি ওল্ড ট্রাফোর্ডে। বরং গতকাল রাতে লিভারপুলের কাছে ৪-০ গোলের লজ্জার হার দিয়ে শুরু হয়েছে পচেত্তিনোর অধ্যায়।এই হারে লিগের পয়েন্ট তালিকায় ১৯তম স্থানে নেমে গেছে ইউনাইটেড।

অ্যানফিল্ডে কাল ম্যাচের অষ্টম মিনিটেই লেনি ইয়োরো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর একের পর এক গোল হজম করে তারা। লিভারপুলের হয়ে গোল করেন দমিনিক সোবোসলাই, ফ্লোরিয়ান ভির্ৎস, রিও এনগুমোহা ও ভিক্তর মুনিওজ।

এটি পচেত্তিনোর কোচিং ক্যারিয়ারেরও হতাশাজনক শুরু। এর আগে কোনো দলের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচে হারেননি আর্জেন্টাইন এই কোচ। এবার ইউনাইটেডের দায়িত্বে অভিষেকেই সেই ধারায় ছেদ পড়ল।

Coach1
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে দুঃস্বপ্নের অভিষেক হয়েছে পচেত্তিনোর।

ছবি: রয়টার্স

পরিসংখ্যানও ইউনাইটেডের দুর্দশার ছবি তুলে ধরছে। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে ৩৪ গোল হজম করেছে তারা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ৯৬ দলের মধ্যে কোনো দলই এত গোল হজম করেনি। লিগে ১১ ম্যাচে জয় মাত্র একটি, পয়েন্ট ৮।

ইউনাইটেডের সমর্থকদের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয়, অবনমন এখন আর নিছক কল্পনা নয়।ইংল্যান্ডের শীর্ষ লিগ থেকে অবনমিত হওয়ার তেতো অভিজ্ঞতা ক্লাবটির আগেও আছে। 

সর্বশেষ ১৯৭৩-৭৪ মৌসুমে অবনমিত হয়েছিল রেড ডেভিলরা। সেবার ২২ দলের লিগে হয়েছিল ২১তম।। পরের মৌসুমেই দ্বিতীয় বিভাগের শিরোপা জিতে শীর্ষ লিগে ফিরে আসে ক্লাবটি। এরপর আর কখনো অবনমিত হতে হয়নি তাদের।

প্রিমিয়ার লিগ ইতিহাসে কখনো অবনমিত না হওয়া ইউনাইটেড এবার সেই লজ্জায় পড়বে কি না, তা সময়ই বলে দেবে। তবে পচেত্তিনোর সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, লিভারপুল ম্যাচেই তা স্পষ্ট হয়ে গেছে।

LEAVE A REPLY