তৃতীয়বার অস্ত্রোপচার সম্পন্ন হলো তানিয়া বৃষ্টির

সংগৃহীত ছবি

ব্রেন টিউমারে আক্রান্ত ছোটপর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি সম্প্রতি তৃতীয়বারের মতো সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। গত ফেব্রুয়ারি থেকে একের পর এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তানিয়া।

বর্তমানে তিনি চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন।

আবেগঘন একটি পোস্টে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে লিখেছেন, “৩য় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।”

জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে তানিয়ার ব্রেন টিউমারের প্রথম অস্ত্রোপচার করা হয়। এরপর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।

মার্চে দ্বিতীয়বারের অস্ত্রোপচার সম্পন্ন হয় এমজিএম হাসপাতালে।

দ্বিতীয় অস্ত্রোপচার শেষে দেশে ফিরে এলেও চিকিৎসকদের পরামর্শে এপ্রিলের শুরুতেই তৃতীয়বারের অস্ত্রোপচারের জন্য আবারও ভারতে পাড়ি জমান তিনি।

১ এপ্রিল তানিয়া একটি ছবি শেয়ার করেন, যেখানে তার হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আবার শুরু করি তানিয়া।”

এরপর শুক্রবার (৩ এপ্রিল) তিনি সামাজিক মাধ্যমে তৃতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার খবর নিশ্চিত করেন।

LEAVE A REPLY