এবার ‘বাহুবলী ২’-এর রেকর্ড ভাঙার পথে

সংগৃহীত ছবি

প্রেক্ষাগৃহের আয়ের তালিকায় এখনো অপ্রতিরোধ্য রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’। গত ১৯ মার্চ মুক্তির পর থেকেই ছবিটি ধারাবাহিকভাবে নিজের সাফল্যের ধারা বজায় রেখেছে। মুক্তির ১৮ দিন পরেও দর্শকদের উন্মাদনা একটুও কমেনি।

স্যাকনিল্কের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মুক্তির ১৮তম দিনে ছবিটি আয় করেছে ২৮.৭৫ কোটি রুপি।

সপ্তাহের শেষভাগের ছুটির দিনগুলো আয় বাড়াতে সাহায্য করলেও, তৃতীয় সপ্তাহে এমন আয় প্রমাণ করে দর্শকদের প্রথম পছন্দ এখনো ‘ধুরন্ধর ২’। প্রতিদিনই প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় দেখা যাচ্ছে।

ছবিটি প্রথম সপ্তাহে আয় করে ৬৭৪ কোটি রুপি এবং দ্বিতীয় সপ্তাহে ২৬৩.৬৫ কোটি রুপি। ফলে ভারতে মোট স্থূল আয় দাঁড়িয়েছে ১,২০৯.৯৮ কোটি এবং নিট আয় ১,০১৩.৭৭ কোটি রুপি।

এই গতিতে এগোতে থাকলে খুব শিগগিরই ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’-এর আজীবন আয়ের রেকর্ড (১,০৩০.৪২ কোটি) ছাড়িয়ে যেতে পারে। পাশাপাশি ‘পুষ্পা ২: দ্য রুল’-এর (১,২৪৫.৭ কোটি) আয়কেও ছুঁতে পারবে কিনা, সেটিও এখন আলোচনায় রয়েছে।

এখন পর্যন্ত ‘ধুরন্ধর ২’ আয় ছাড়িয়ে গেছে ‘আরআরআর’ (৭৮২.২০ কোটি), ‘কেজিএফ: অধ্যায় ২’ (৮৫৯.৭০ কোটি), ‘জওয়ান’, ‘পাঠান’ এবং ‘অ্যানিমেল’-এর মতো বড় ছবিগুলোর মোট আয়ের হিসাব।

উল্লেখযোগ্য বিষয় হলো, মুক্তির প্রথম সপ্তাহেই ‘ধুরন্ধর ২’ বিশ্বজুড়ে ১ হাজার কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে।

রণবীর সিংয়ের পাশাপাশি ছবিটিতে আরও অভিনয় করেছেন আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, সারা অর্জুন এবং রাকেশ বেদি।

LEAVE A REPLY