ইরান আলোচনায় ফিরুক বা না ফিরুক, পরোয়া করেন না ট্রাম্প

ছবি : রয়টার্স

পাকিস্তানে আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরুক বা না ফিরুক, তাতে তার কিছু যায় আসে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার এ মন্তব্য করেছেন। 

ফ্লোরিডা থেকে ফেরার পর মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) ফিরুক বা না ফিরুক, তাতে আমার কিছু যায় আসে না। তারা যদি না ফেরে, তাতেও আমার কোনো সমস্যা নেই।

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ফলে দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে। 

ইসলামাবাদে শনিবার থেকে রবিবার ভোর পর্যন্ত চলা এই আলোচনা ছিল এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম সরাসরি যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক এবং ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের আলোচনা। আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা সোমবার থেকে ইরানের সব বন্দরে অবরোধ শুরু করবে।

আলোচনায় অংশগ্রহণকারী ইরানি প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার এক্সে একটি পোস্টে বলেছেন, ইসলামাবাদে আলোচনা চলাকালে তেহরান ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি থেকে মাত্র ‘কয়েক ইঞ্চি দূরে’ ছিল।

LEAVE A REPLY