রাজধানীর হাসপাতালে বসছে ‘পাগলা ঘণ্টা’

সংগৃহীত ছবি

রাজধানীর বড় সরকারি হাসপাতালগুলোতে সেন্ট্রাল ইমারজেন্সি অ্যালার্ম সিস্টেম বা ‘পাগলা ঘণ্টা’ চালুর কথা ভাবছে সরকার। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথা ভেবে প্রথম ধাপে ঢাকা মেডিক্যাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

মঙ্গলবার (১৯ মে) তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) অনুদান হিসেবে পাওয়া ভেন্টিলেটর ও অন্যান্য চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালে জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতে ‘কোড ব্লু’ বা ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মহাখালী এলাকায় স্বাস্থ্যসংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়াতে আলাদা পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনাও রয়েছে।’

অনুষ্ঠানে তিনি জানান, দেশের ১০টি জেলা সদর হাসপাতালে ১০টি আইসিইউ ইউনিটের জন্য একটি করে শিশু ভেন্টিলেটর দেওয়া হয়েছে। ঈদুল আজহার পর এসব ইউনিট উদ্বোধনের পরিকল্পনা করছে সরকার।

LEAVE A REPLY