রাজশাহীতে বিআরটিসির দুই বাসে আগুন

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকায় বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুটি বাসই পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ২টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ২টা ২৫ মিনিটের দিকে আম চত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মো. আকবর আলী বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY