কংগ্রেসের সঙ্গে মতবিরোধে ‘ইন্ডিয়া জোটে’র বৈঠকে অংশ নেবে না ডিএমকে

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে নাটকীয় রাজনৈতিক পুনর্গঠনে কংগ্রেসের সঙ্গে মতবিরোধে দ্রাবিড় মুন্নেত্রা কাজাগামের (ডিএমকে) সঙ্গে সর্ম্পকে ফাটল ধরে। তারই প্রেক্ষিতে ৮ই জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য প্রস্তাবিত ‘ভারত জোটে’র বৈঠক থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ডিএমকের দীর্ঘদিনের মিত্র হওয়া সত্ত্বেও তামিলনাড়ুতে সরকার গঠনে অভিনেতা বিজয়ের টিভিকেকে সমর্থনেই কংগ্রেসের সঙ্গে মতবিরোধের সূত্রপাত। এই পদক্ষেপ ডিএমকে নেতারা তীব্র প্রতিক্রিয়া দেখায়। এতে প্রকাশ্যে অনেক ডেএমকে নেতা কংগ্রেসকে ‘বিশ্বাসঘাতকতা’ এবং ‘ পেছন থেকে ছুরি মারার’ জন্য অভিযুক্ত করেছেন। যুক্তি দিয়েছেন যে দলটি রাজনৈতিক সুবিধার জন্য কয়েক দশকের পুরনো অংশীদারি ত্যাগ করেছে।

এই ফাটল ইতোমধ্যেই লোকসভায়ও ছড়িয়ে পড়েছে। সম্পর্কের অবনতির এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে, ডিএমকে সাংসদ কানিমোঝি সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিরলাকে চিঠি লিখেন। সেখানে তিনি উল্লেখ করেন, ডিএমকে সাংসদদের জন্য পৃথক আসনের ব্যবস্থা। এই পদক্ষেপটিকে ‘ইন্ডিয়া’ ব্লকের মধ্যে ফাটলের প্রথম আনুষ্ঠানিক প্রকাশ হিসেবে ব্যাপকভাবে দেখা হয়েছিল।

LEAVE A REPLY