বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় ১০ দলের মধ্যে আর্জেন্টিনাকে রেখেছেন স্কালোনি

আসন্ন ফিফা বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে আর্জেন্টিনা বাদে আরো ৯ দেশের নাম উল্লেখ করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। সম্প্রতি আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ডেইলি ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে  এই ভবিষ্যদ্বাণী করেন তিনি।তবে তার এই তাৎক্ষণিক ভবিষ্যদ্বাণী তালিকায় জার্মানি, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের মতো ইউরোপীয় পরাশক্তিদের বাদ পড়া নিয়ে ফুটবল মহলে বেশ আলোচনা তৈরি হয়েছে। 

সাক্ষাৎকারে স্কালোনি স্পেন, ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ড, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, আর্জেন্টিনা, মরক্কো এবং ক্রোয়েশিয়ার নাম উল্লেখ করেন। তবে কথা বলার সময় প্রথমে কিছু দলের নাম ভুলে সেগুলোকে যোগ করেন তিনি। তাতে মোট ৯টি দেশের সঙ্গে আর্জেন্টিনাকে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে বেছে নেন।

স্পেন, ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ড, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়েও, আর্জেন্টিনা, মরক্কো… আমি জানিই না কতগুলোর নাম বললাম, এর মধ্যেই কয়েকটার কথা ভুলে যাচ্ছি,” প্রধান কোচ বলতে থাকলেন এবং এরপর দশম একটি দলের নাম যোগ করলেন: “ক্রোয়েশিয়া, আমি ক্রোয়েশিয়ার কথা ভুলেই গিয়েছিলাম! আরো কয়েকটার কথাও ভুলে যাচ্ছি।”

এদিকে উল্লেখযোগ্য যারা বাদ পড়েছেন চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও ইউরোপের অন্যতম ধারাবাহিক দুই পরাশক্তি নেদারল্যান্ডস ও বেলজিয়াম। এই তিন দলকে সম্ভাব্য ফাইনালিস্টের তালিকায় রাখেননি।

ইচ্ছাকৃতভাবে হোক কিংবা তাৎক্ষণিক আলোচনায় ভুলে যাওয়ার কারণে স্ক্যালোনির তালিকায় কিছু বড় নাম স্থান পায়নি এমনটি হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা।

স্কালোনি আরো জানান, এই ১০ বা ১২ দলই মূলত টুর্নামেন্টের শেষ পর্যন্ত লড়াই করবে এবং ফাইনালে ওঠার চেষ্টা করবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার জন্য ট্রফি ধরে রাখা অত্যন্ত কঠিন হবে বলেও তিনি মনে করেন।

LEAVE A REPLY