মার্কিন হামলায় আইআরজিসি সদস্য নিহত

ছবি : রয়টার্স

মার্কিন হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার খবরে এ কথা জানানো হয়েছে।

আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরনা জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর মাহশাহরে শত্রুপক্ষের একটি ড্রোন মোকাবেলার সময় মোহাম্মদ রেজা খাজিনি নামে ওই সদস্য স্প্লিন্টারের আঘাতে নিহত হন।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর দক্ষিণ ইরানের বন্দর শহর বুশেহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের মেহর সংবাদ সংস্থা জানিয়েছে, বুশেহর ও আশপাশের এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।বুশেহরে ইরানের একমাত্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত। শহরটি খার্গ দ্বীপের কাছেও অবস্থিত, যেখান দিয়ে ইরানের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি করা হয়।

LEAVE A REPLY