পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন ওলিসে

এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এখন ওলিসে। ছবি : রয়টার্স

দুর্দান্ত পারফরম্যান্সকে সঙ্গী করেই বিশ্বকাপে খেলতে নেমেছিলেন মাইকেল ওলিসে। কিন্তু মন্দভাগ্য তার।সর্বশেষ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ২২ গোল ও ২৬ অ্যাসিস্টের নায়ক বিশ্বকাপে একবারও জালের দেখাই পাননি।

‘সোনার হরিণ’ খ্যাত গোলের দেখা না পেলেও ঠিক সতীর্থদের দিয়ে দারুণ সব গোল করিয়েছেন ওলিসে। গতকাল রাতে মায়ামি যেমন দুই গোল অ্যাসিস্ট করলেন। তার অ্যাসিস্টে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করতেই রেকর্ড বইয়ের পাতা নতুন করে লিখেছেন ‍ওলিসে।

এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্ট করার মালিক এখন ওলিসে। ইংল্যান্ডের বিপক্ষে করা গতকালের জোড়া অ্যাসিস্টসহ এবারের বিশ্বকাপে সবমিলিয়ে ৭ সহায়তা করেছেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। তার এমন পারফরম্যান্সে ভেঙে গেছে ৫৬ বছরের পুরনো এক রেকর্ড। 

যে রেকর্ডটি মালিক ছিলেন পেলে।ফুটবলের ‘কালো মানিক’ সর্বোচ্চ ৬ অ্যাসিস্ট করেছিলেন। ১৯৭০ বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন প্রয়াত ব্রাজিল কিংবদন্তি। ওলিসে-পেলের পরেই আছেন ৫ গোলে সহায়তাকারী পোল্যান্ডের রবার্ট গ্যাদোচা, পশ্চিম জার্মানির পিয়েরে লিটবার্স্কি, আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা এবং জার্মানির থমাস হাসলার।

LEAVE A REPLY