ছবি : রয়টার্স
বিশ্বকাপের শেষটা রাঙাতে পারল না ফ্রান্স। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-৪ গোলে হেরে বিশ্বকাপ মিশন শেষ করল গেলবারের রানারআপরা।হারের দায় নিজের কাঁধে নিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।
ম্যাচ-পরবর্তী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশম বলেন, ‘এটি একটি হার। আমরা ৪-০ গোলে পিছিয়ে ছিলাম। প্রথমার্ধে আমরা ভীষণ বাজে খেলেছি।তবে এরপর আমরা লড়াই করার মানসিকতা দেখিয়েছি এবং কিছু বিষয় ভালোও করেছি।’
বিরতির পর তার খেলোয়াড়রা ইতিবাচকভাবে ঘুরে দাঁড়িয়েছিল এবং অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বলে যোগ করেন তিনি।
তিনি আরো বলেন, ‘৪-৪ সমতা ফেরানোর জন্য আমাদের দুটি সুযোগ ছিল। এরপর আমরা আরও আক্রমণাত্মক হয়ে উঠেছিলাম।আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি।’
৫৭ বছর বয়সী এই কোচ ধীরগতির শুরুর দায়ও নিজের ওপর নেন। তার মতে, ম্যাচের জন্য দলকে আরো ভালোভাবে প্রস্তুত নেওয়ার দরকার ছিল।











































