ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণস্থলে মার্কিন হামলা

ফাইল ছবি

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পস্থলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থা।

স্থানীয় গণমাধ্যমের বরাতে আলজাজিরা জানায়, স্থানীয় সময় বুধবার ভোর পৌনে ৪টার দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নির্মাণস্থলে আঘাত হানে।

এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা বলছে, এই হমালা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

উল্লেখ্য, ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ ২০২২ সালে শুরু হয়। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

LEAVE A REPLY