ছবি : রয়টার্স
ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব আরো ভয়াবহ আকার ধারণ করেছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বা ডিআর কঙ্গো।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইবোলা আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৭৩ জনে দাঁড়িয়েছে।এর মধ্যে এখন পর্যন্ত ৯৯৯ জনের মৃত্যু হয়েছে।
বুধবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেশটির জনস্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে, সোমবার পূর্বাঞ্চলের ইতুরি ও উত্তর কিভু প্রদেশে নতুন করে ৫০ জনের শরীরের ইবোলা সংক্রমণ শনাক্ত হয়েছে।
এদিকে দেশটিতে নতুন সংক্রমণ শনাক্ত, আক্রান্তদের চিকিৎসা এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তে জোরদার নজরদারি চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে কঙ্গোর পূর্বাঞ্চলে চলমান নিরাপত্তা সংকট ও দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে বাধার কারণে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।










































