দেশ ছেড়েও রেহাই নেই, ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির হয়রানির শিকার অভিনেত্রী

দেশ ছেড়েছেন, নতুন শহরে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছেন। কিন্তু পুরনো আতঙ্ক যেন পিছু ছাড়ছে না অভিনেত্রী মান্দানা করীমীর।ভারত ছেড়ে দুবাইয়ে পাড়ি দেওয়ার পরও তাঁর পরিচিতজনদের কাছে পৌঁছে যাচ্ছে রহস্যময় ই-মেইল। কখনো সেখানে অভিনেত্রীকে নিয়ে নানা অভিযোগ, আবার কখনো টাকা চাওয়ার মতো ঘটনাও ঘটছে। দীর্ঘ ছয় বছর ধরে চলা এই সাইবার হয়রানি নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুলেছেন মান্দানা।

প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগীর দাবি, বিচ্ছেদের পর থেকেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিয়মিতভাবে তাঁকে অনুসরণ করছেন।শুধু মান্দানাই নন, তাঁর সঙ্গে কাজ করা প্রযোজক, সহ-অভিনেতা ও পরিচিতদের কাছেও পৌঁছে যাচ্ছে বিভিন্ন বার্তা। 

তাঁর অভিযোগ, উদ্দেশ্য একটাই—কাজ, সম্পর্ক ও সামাজিক পরিচিতি নষ্ট করা।

মান্দানার দাবি, ছুটিতে থাকাকালীনও সম্প্রতি একই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন তিনি। কয়েক বছর আগে এই রহস্যের উৎস খুঁজে বের করতে ব্যক্তিগতভাবে তদন্তের চেষ্টাও করেছিলেন অভিনেত্রী।তখন তাঁকে জানানো হয়, এক পেশাদার হ্যাকারকে ব্যবহার করে তাঁর সোশ্যাল মিডিয়ার কার্যকলাপের ওপর নজর রাখা হচ্ছে।

Mandana Karimi leaves behind her 'second home' India after 16 years

অভিনেত্রীর দাবি, ‘মীনাক্ষী’ নামে একটি ভুয়া পরিচয় ব্যবহার করে তাঁর পরিচিত ব্যক্তিদের কাছে ই-মেইল পাঠানো হচ্ছে। এসব বার্তায় তাঁকে ঘিরে নানা ধরনের অভিযোগ তোলা হচ্ছে বলেও জানান মান্দানা।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ভারত ছাড়ার পরও সেই যোগাযোগ বন্ধ হয়নি। মান্দানার দাবি, এখনও তাঁর বন্ধু ও পরিচিতদের কাছে ওই রহস্যময় ই-মেইল পৌঁছাচ্ছে।ফলে দেশ বদলালেও দীর্ঘদিনের হয়রানি থেকে যেন মুক্তি মিলছে না তাঁর।

এ পরিস্থিতিতে পরিচিতদের সতর্ক করে অভিনেত্রী জানিয়েছেন, তাঁকে ঘিরে কোনো ই-মেইল পেলে যেন কেউ সেটি বিশ্বাস না করেন। টাকা পাঠানো তো নয়ই, ওই ব্যক্তির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করে বরং বার্তাটি সংরক্ষণ, স্ক্রিনশট নেওয়া এবং তাঁকে পাঠানোর অনুরোধ করেছেন মান্দানা।

Bollywood Gossip | Know about Iranian-Origin Actor Mandana Karimi, Co-star  of Ranbir Kapoor, Plans to Leave India and Move Back to Iran dgtl -  Anandabazar

অভিনেত্রীর অভিযোগ, ভারতে থাকাকালীন একাধিকবার সাইবার অপরাধের অভিযোগ দায়ের করেও তেমন কোনো সুরাহা পাননি তিনি। তাই এবার প্রকাশ্যেই বিষয়টি নিয়ে কথা বলে নিজের অবস্থান স্পষ্ট করতে চেয়েছেন। বছরের পর বছর ধরে চলা এই হয়রানির বিরুদ্ধে আর নীরব থাকতে রাজি নন বলেও জানিয়েছেন মান্দানা।

মান্দানার ব্যক্তিগত জীবনেও টানাপোড়েন কম ছিল না। ব্যবসায়ী গৌরব গুপ্তের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পর ২০১৭ সালে বিয়ে করেন তিনি। কয়েক বছরের দাম্পত্যের পর ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তী সময়ে বিভিন্ন অনুষ্ঠানে সেই সম্পর্কের তিক্ত অভিজ্ঞতার কথাও প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী।

এর মধ্যেই চলতি বছর ভারত ছাড়ার সিদ্ধান্ত নেন মান্দানা। প্রায় ১৬ বছর ভারতে থাকার পর আবেগঘন বার্তায় দেশকে বিদায় জানান তিনি। নতুন দেশ, নতুন বাড়ি, নতুন জীবন—এই আশাতেই দুবাইয়ে পাড়ি জমিয়েছেন অভিনেত্রী। তবে দেশ বদলালেও পুরনো হয়রানি এখনো তাঁর পিছু ছাড়ছে না।

LEAVE A REPLY