মাদকের নিয়ন্ত্রণ দ্বন্দ্বে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

গাজীপুর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের টঙ্গীর গোপালপুর এলাকায় মাদকের কারবার নিয়ে শত্রুতার জেরে নুরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে টঙ্গীর গোপালপুর সোসাইটি মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আগস্টে রপ্তানি আয় বেড়েছে ১৩ শতাংশের বেশি

​নিহত নুরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর থানার টেপিরবাড়ী এলাকার মৃত নজরুল ইসলাম ও মালতি বেগমের ছেলে। তিনি বর্তমানে টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু দিন ধরে এলাকায় মাদক কারবার ও এর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরে পার্শ্ববর্তী মরকুন ও পাগাড় এলাকার কয়েকজন মাদক কারবারি ও অজ্ঞাতপরিচয় ১০-১২ জন দুষ্কৃতকারী মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নুরুল ইসলামকে পূর্বপরিকল্পিতভাবে বাসা থেকে ডেকে গোপালপুর সোসাইটি মাঠে নিয়ে যায়।সেখানে মাদকের জেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে হাঁটুর নিচে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রাত ১২টার দিকে হামলাকারীরা দায় এড়াতে একটি সিএনজিতে (গাজীপুর-থ-১২-১১০১) করে গুরুতর আহত নুরুল ইসলামকে তার বাসার সামনে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে সিএনজিতে তোলার পরপরই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে টঙ্গী পূর্ব থানা পুলিশকে খবর দেন। ​খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ  উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও জিজ্ঞাসাবাদের জন্য সিএনজি চালককে হেফাজতে নিয়েছে পুলিশ।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জার্মান ডিফেন্ডারের

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল  আলম জানিয়েছেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY