‘বুড়ি হয়ে গেছেন’ বলে কটাক্ষ ক্যাটরিনা কাইফকে

সংগৃহীত ছবি

‘ক্যাটরিনার এ কী হলো?’, ‘বুড়ি হয়ে গেছেন অভিনেত্রী?’—সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন নানা মন্তব্যে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। শারীরিক পরিবর্তন নিয়ে তাকে বডিশেমিংয়ের মুখে পড়তে হয়েছে।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।

সম্প্রতি অভিনেত্রীর একটি ভিডিও সামনে আসার পর থেকেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়। স্বামী ভিকি কৌশলের সঙ্গে পরিচালক কুকু কোহলির শেষকৃত্যে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। সাদা সালোয়ার-কামিজ পরা অভিনেত্রীর বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশ তার শারীরিক পরিবর্তন নিয়ে নানা মন্তব্য করতে শুরু করেন।

গত বছরের নভেম্বরে মা হয়েছেন ক্যাটরিনা কাইফ। মাতৃত্বের দায়িত্ব সামলাতে বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন তিনি। যদিও এরই মধ্যে বিভিন্ন নতুন প্রজেক্টের চিত্রনাট্য পড়া শুরু করেছেন বলে খবর। মাতৃত্বের পর থেকে খুব বেশি প্রকাশ্যেও দেখা যায়নি তাকে।

এই সময়ের মধ্যে হঠাৎ প্রকাশ্যে আসা ক্যাটরিনার শারীরিক পরিবর্তন নিয়ে যেভাবে মন্তব্য করা হয়েছে, তাতে হতবাক অনেকেই। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, একজন নতুন মায়ের প্রতি মানুষ এতটা অসংবেদনশীল কীভাবে হতে পারেন।

Katrina Kaif in AMPM : r/BollywoodFashion

তবে সমালোচনার বিপরীতে ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অংশ ট্রোলারদের এমন আচরণের নিন্দা জানিয়েছে। এমনকি চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন সদস্যও অভিনেত্রীর সমর্থনে মুখ খুলেছেন।

এর মধ্যেই ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী শিবালিকা ওবেরয়। ‘ইয়ে শালি আশিকি’, ‘খোদা হাফেজ’-এর মতো সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী ট্রলকারীদের উদ্দেশ্যে বলেন, ‘কী হয়ে গেল মানে? মাতৃত্ব এমনই হয়। পোস্টপার্টম রিকভারি এমনই দেখতে লাগে।’

শিবালিকার এই মন্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে মাতৃত্বের পর নারীর শরীর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা মন্তব্যের সংবেদনশীলতা। ক্যাটরিনাকে নিয়ে সমালোচনার পাশাপাশি তার ভক্ত ও সহকর্মীদের একটি অংশ মনে করিয়ে দিচ্ছেন, সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তন খুবই স্বাভাবিক বিষয়।

কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Add as a preferred source on Google

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

যে সিদ্ধান্তের জন্য এখনো আফসোস করেন কারিনা

বিনোদন ডেস্কপ্রকাশ: বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫৬

LEAVE A REPLY