কাকে ইঙ্গিত করে হিল্লোলের এমন পোস্ট?

আদনান ফারুক হিল্লোল

একসময় ছিলেন অভিনেতা। পরে পুরোদস্তুর ফুডভ্লগার হয়েছেন আদনান ফারুক হিল্লোল। নিরবে নিভৃতে কাজ করে যাচ্ছেণ। দেশ তো বটেই তার ভ্লগিং এর সীমানা ছাড়িয়েছে দেশের বাইরেও।

তবে মাঝেমধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ খোলেন তিনি। যেমন আজ সকালে তিনি তার আইডিতে ফেসবুকে অতিরিক্ত জনপ্রিয়তা পাওয়ার বিষয় নিয়ে মন্তব্য করেছেন। তিনি লেখেন,  ‘সোশ্যাল মিডিয়ায় স্টান্টবাজি করে অতিরিক্ত পপুলার হতে নাই, আমি খেয়াল করে দেখছি, তাতে করে পরবর্তীতে গজব নাজিল হয়! এমন উদাহরণ বাংলাদেশে অনেকগুলো আছে।

হিল্লোলের এমন স্ট্যাটাসের উত্তর খুঁজছেন অনেকেই।

অনেকেই বর্তমান সময়ের ভাইরাল কিছু ‘ইনফ্লুয়েন্সার’র কথা বলেছেন। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার করে বিতর্কিতভাবে ভাইরাল হয়েছেন। 

হিল্লোলের সেই স্ট্যাটাসে কেউ কেউ আবার কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান চৌধুরীকে ইঙ্গিত করেছেন। সম্প্রতি সময়ে আলোচিত ও জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটরকে উদ্দেশ্য করেই অভিনেতা এমন স্ট্যাটাস দিয়েছেন কি না সেই যোগসূত্র খুঁজছেন।

কারণ কদিন আগে রাফসান তার বাবা মাকে দুই কোটি টাকা দামের একটি গাড়ি উপহার দেন। তারপর গতকাল জানা যায়, তার বাবা বছর কয়েক আগে একটি ব্যাংক থেকে প্রায় আড়াই কোটি টানা ঋণ নিয়েছিলেন। যা এখন প্রায় সাড়ে তিন কোটি টাকা হয়েছে। ঋণ ফেরত চেয়ে আদালত অবধি গিয়েছে কিন্তু এখনও বিষয়টার সুরাহা হয়নি। সেটি নিয়ে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা হচ্ছে।

অনেকের ধারণা এটি নিয়েই পোস্ট করেছেন হিল্লোল।

প্রসঙ্গত, ব্যক্তিজীবনে অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নিকে বিয়ে করেছিলেন আদনান ফারুক হিল্লোল। তবে বিয়ের পরই নানা কারণে দূরত্বের সৃষ্টি হয় এই দম্পতির মাঝে। একটা সময় ভাঙনে গড়ায় তাদের সংসার। একমাত্র সন্তান ওয়ারিশাকে নিয়ে আলাদা হয়ে যান তিন্নি। বছরখানেক পরেই ছোট পর্দার আরেক অভিনেত্রী নওশীনের সঙ্গে সম্পর্কে জড়ান হিল্লোল। এক পর্যায়ে তাকে বিয়ে করেন। বর্তমানে নওশীনের সঙ্গেই নিউইয়র্কে অভিনেতার সুখের সংসার।

LEAVE A REPLY