এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে শ্রীলঙ্কাকে হারিয়ে টানা দুই জয় পাকিস্তানের

এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে পাকিস্তানের কাছে পাত্তাই পেলো না শ্রীলঙ্কা। ১০ উইকেটের বিশাল ব্যবধানে লঙ্কানদের হারিয়ে জয় তুলে নিয়েছে পাকিস্তান।এতে টুর্নামেন্টে টানা দুই জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল পাকিস্তান।

সোমবার (১৬ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নিধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৭ রান তোলে লঙ্কানরা। 

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল পাকিস্তান। দুই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।মাত্র ৬.৩ ওভারে ৮৮ রান তুলে ম্যাচ শেষ করে পাকিস্তান।

দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন এম. সফদর। মাত্র ২১ বলে ৮টি চারের সাহায্যে এই রান করেন তিনি। অন্য প্রান্তে এন. উল্লাহ ২০ বলে ৪টি চারের সাহায্যে অপরাজিত ৩২ রান করেন।দুই ব্যাটারের অনবদ্য জুটিতে সহজেই জয় নিশ্চিত হয় পাকিস্তানের।

 শ্রীলঙ্কার দেওয়া ৮৮ রানের লক্ষ্য মাত্র ৬.৩ ওভারেই পেরিয়ে গেছে পাকিস্তান। তাতে ১০ উইকেটের বড় জয় তুলে নিয়েছে দলটি।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের নামে শ্রীলঙ্কা। পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় সংগ্রহ গড়তে পারেনি তারা।নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৭ রান তোলে লঙ্কানরা।

শ্রীলঙ্কার হয়ে পিযুমাল ২৫ বলে অপরাজিত ২২ রান করেন। পেরেরা ২৬ বলে অপরাজিত থাকেন ১২ রানে। এছাড়া কৃষান ১৩ এবং ভিনস্লি করেন ১১ রান। 

পাকিস্তানের হয়ে আব্বাস, উল্লাহ ও এম. সফদর একটি করে উইকেট নেন।

LEAVE A REPLY