গভীর রাতে বস্তিতে হাজির হতেন শাহরুখ!

শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খান। যার নামে কেঁপে উঠে দুনিয়া। তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব তার। সবার ফেভারিট তিনি।

গোটা ভারতবর্ষকে শিখিয়েছেন, কিভাবে দুই হাত উজাড় করে ভালোবাসতে হয়। শাহরুখ খানের সিনেমা যেমন ঝড় তোলে বক্স অফিসে, তেমনি তিনিও ঝড় তোলেন ভক্তদের হৃদয়ে। ভক্তদের জন্য জান হাজির এই তারকার। শুধু ভক্তরাই নয়, নিজের চারপাশের মানুষদের সুখ দুঃখের ভাগীদার শাহরুখ খান।

সম্প্রতি শাহরুখ খানকে নিয়ে এক অজানা তথ্য ফাঁস করেছেন কৌতুকাভিনেতা সুনীল পাল, যা জানলে প্রিয় সুপারস্টারের প্রতি শ্রদ্ধা কয়েকগুণ বেড়ে যাবে। অভিনেতা সুনীল পাল জানান, একটা সময় মুম্বাইয়ের বস্তিতে থাকতেন তিনি। আর সেই বস্তিতে চার থেকে ছয়মাস পর পর গভীর রাতে হাজির হতেন শাহরুখ। কিন্তু কেন? 

সুনীল জানান, ‘শাহরুখের টিমের একটা ছেলে সুভাষ আমাদের বস্তিতে থাকত।

শাহরুখ খান তাকে প্রতি ৪ থেকে ৬ মাসে একবার করে দেখতে যেতেন। তার বাচ্চার জন্মদিন হলে বা অন্য কোনও উপলক্ষ হলে শাহরুখ আসতেন রাত ১২টার পর। সুভাষের ওই বস্তির ছোট্ট ঘরে চুপিচুপি এসে ১০ থেকে ১৫ মিনিট কাটিয়ে চলে যেতেন।’

সুনীলের কথায়, এত বড় তারকা হয়েও মাটির মানুষ শাহরুখ। এতটুকু দম্ভ ছুঁতে পারেনি।

শাহরুখের হৃদয় সোনা দিয়ে মোড়া। আমির খানকে নিয়েও একইরম উপলব্ধি তার। খোলা মনে গল্প জুড়তে জানেন আমির। শিল্পীকে প্রকৃত সম্মান দেন। কোনও অহংকারবোধ নেই মিস্টার পারফেকশনিস্টের অন্তরে। সুনীল বলেন, ‘এতটুকুও অহংকারবোধ নেই আমিরের। মাটিতে বসেও দিব্যি গল্প জুড়ে দিতে পারেন। অন্যান্য শিল্পীদের যোগ্য সম্মান দিতে জানেন,‌ শাহরুখের মতোই।’

সামনে শাহরুখকে দেখা যাবে সুজয় ঘোষের চলচ্চিত্র দ্য কিং-এ। সিনেমাটিতে মেয়ে সুহানার সঙ্গে পর্দায় আসবেন শাহরুখ। ইতিমধ্যেই সিনেমাটি নিয়ে ভক্তদের উন্মাদনার পারদ তুঙ্গে।

LEAVE A REPLY