ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে চীনে পৌঁছেছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের শেনজেনে পৌঁছেছেন। এই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে দক্ষিণ চীনের শেনজেন শহরে অবতরণ করেন পুতিন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থার পঞ্চম সর্বোচ্চ পদধারী কাই ছি। তিনি চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের কার্যত চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বুধবার ও বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই সফর চলবে।ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া ও চীনের সহযোগিতা এবং যুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠায় তাদের ভূমিকার কারণে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ।

LEAVE A REPLY