বিকেলে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকায় বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে আজ সোমবার ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ দিন বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে কূটনীতিকদের নিয়ে আয়োজন করা হয়েছে এ ব্রিফিংয়ের। এ সময় ইসকনসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহ তুলে ধরা হতে পারে। 

সূত্র জানিয়েছে, ইতিমধ্যে সব কূটনৈতিক মিশনকে চিঠি দিয়ে ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে।

ব্রিফিংয়ে শুধু রাষ্ট্রদূত, হাইকমিশনার, চার্জ দ্য অ্যাফেয়ার্স বা মিশন প্রধানই নন, যেকোনো কূটনীতিক অংশ নিতে পারবেন। তবে আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনের প্রতিনিধিদের এবার দাওয়াতের বাইরে রাখা হয়েছে।আরো পড়ুন

আদমদীঘিতে ৯ হাজার হেক্টর জমিতে রবিশস্য চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

কূটনৈতিক সূত্র জানায়, ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করবে সরকার। ইসকন পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো হবে।

সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ উঠে আসবে।

LEAVE A REPLY