তীব্র শীতে কাবু পঞ্চগড় ও চুয়াডাঙ্গা

তীব্র শীতে বিপর্যস্ত পঞ্চগড় ও চুয়াডাঙ্গার জনজীবন। টানা তিন দিন ধরে এই দুই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। আজ সকাল ৬টায় দুই জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে শীতের কারণে চরম দুভোগ পোহাতে হচ্ছে মানুষকে। রাস্তাঘাটে মানুষকের আনাগোনা কম থাকায় বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে রিকশাচালকদের। এ ছাড়া শীতজনিত রোগের প্রকোপও বেড়েছে। বেশিরভাগই ঠাণ্ড ও সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। এ ছাড়া তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

LEAVE A REPLY