বিয়ে নিয়ে মুখ খুললেন পড়শী

সাবরিনা এহসান পড়শী।

নিজের বিয়ের খবর জানালেন সংগীত তারকা ও অভিনেত্রী সাবরিনা এহসান পড়শী। রবিবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করব! তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি।’

‘আমার জীবনসঙ্গীর নাম নিলয়।

আজ থেকে ১৫ বছর আগে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। জন্ম-মৃত্যু-বিয়া আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি—এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।’

পড়শী বলেন, ‘গত বছর ৪ মার্চ, ২০২৪-এ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছুদিনের জন্য দেশে এসেছিল হামিম নিলয়।

তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ্ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু আমরা দুজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়-স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও।

পড়শী এবার প্রযোজক

পড়শী এবার প্রযোজক

‘সব ঠিক থাকলে খুব শীঘ্রই নিলয় দেশে আসার কথা রয়েছে।

তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। তত দিন পর্যন্ত দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে রাখবেন।’ 

চ্যানেল আইয়ের রিয়ালিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান সাবরিনা পড়শী। এরপর গানে গানে পেরিয়ে গেছে ১৬ বছর। গানে তার ব্যস্ততা বেড়েছে।

স্টেজ শো করছেন। নিয়মিত প্রকাশ করছেন নতুন গান। এর মধ্যে জানা গেল, বিয়ের কাজটি সেরে নিয়েছেন পড়শী।

LEAVE A REPLY