বসন্ত বাতাসে বেনারসিতে উত্তাপ ছড়ালেন জয়া

জয়া আহসানের ফেসবুক পোস্ট থেকে নেওয়া

প্রায় যেকোনো পোশাকেই মানানসই জয়া আহসান। দিন কয়েক আগে সবুজ ব্লাউজের সঙ্গে লাল বেনারসির চমৎকার এক কম্বিনেশনে ধরা দেন তিনি। সঙ্গে ঐতিহ্যবাহী গয়না আর হাতে ছিল ধূপ-ধোঁয়ার আয়োজন। আজ বৃহস্পতিবার সকালে অনুরাগীদের মুগ্ধ করেন অবারও।

সেদিনের ফটোশুটেই আবার দেখা মিলল তার, তবে আগের চেয়ে খানিকটা খোলামেলা অবতারে!

সামাজিক যোগাযোগ মাধ্যমে চার ছবির কোলাজে মোট ১১টি ছবি পোস্ট করেন জয়া। তাতে দেখা যায়, একটি নদীর পাড়ে অভিনেত্রী। সিঁড়ির পাড়ে আবির ফেলে পা দিয়ে নাড়ছেন, নদীর পানিতেও ডুবিয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘আমি রক্তাক্ত, আমি ব্যথিত; তুমি আমাকে দেখো, ইচ্ছে না করলে দেখবে না।তুমি চাইলে আমি অদৃশ্য হব, সাগরের ওপারে চলে যাব।’

জয়াকে এমন অবতারে দেখে অনুরাগীদের হরেক রকম মন্তব্য ভেসে আসছে। কেউ বলছেন, ‘আমার দেখা সেরা সুন্দরী।’ কেউ লিখেছেন, ‘সেই ছোটবেলা থেকে দেখছি, একই রকমের আছেন জয়া আহসান।

’ কারো মন্তব্য, ‘১৬ বছরি কন্যা মনে হইতেছে।’

দুই বাংলার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান এখন নেদারল্যান্ডসে আছেন। সেখানে অনুষ্ঠিত হচ্ছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘পুতুল নাচের ইতিকথা’ এই উৎসবে মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। নেদারল্যান্ডস থেকে জয়া আহসান গণমাধ্যমকে বলেন, অনেক দর্শক পুতুল নাচের ইতিকথা দেখেছেন।

এখানকার অনেক দর্শক পুতুল নাচের ইতিকথা পছন্দ করেছেন। প্রচুর প্রশংসা পেয়েছি।

LEAVE A REPLY