সিপিডির বক্তব্যের সঙ্গে আমরা একমত নই : প্রেসসচিব

সংগৃহীত ছবি

মধ্যম আয়ের দেশে উন্নীত হলে দেশের জন্য ভালোই হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

রবিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন শফিকুল আলম।

এদিকে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় এখনো প্রস্তুত নয়। গ্র্যাজুয়েশন-পরবর্তী সময়ে শুল্ক সুবিধা না থাকায় বাংলাদেশের রপ্তানি খাতে বছরে ৮ বিলিয়ন ক্ষতি হতে পারে।

এ বিষয়ে প্রেসসচিব বলেন, ‘সিপিডির বক্তব্যের সঙ্গে আমরা একমত নই। এলডিসি গ্র্যাজুয়েশন হলে বাংলাদেশের জন্য ভালো কিছুই হবে বলে মনে করে সরকার।’

গ্যাসের সরবরাহ বৃদ্ধিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, ‘নতুন দুটি কূপ খননের জন্য শিগগরই চুক্তি হবে। আলোচনা চলছে।

খুব দ্রুত গ্যাসসংক্রান্ত সব সমস্যার সমাধান হবে আশা করছি।’

শফিকুল আলম বলেন, ‘বাজার তদারকি বৃদ্ধি, অনেক পণ্যের ট্যারিফ কমানো, পণ্যের সরবরাহ বৃদ্ধি, স্থানীয় পণ্য বাজারে আসতে যাতে কোনো চাঁদাবাজির মুখোমুখি হতে না হয়, এলসি খুলতে ডলারের সাপ্লাই নিশ্চিত করা সরকারের তৎপরতার কারণে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে। এই দ্রব্যমূল্য সহনীয় রাখতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।’

LEAVE A REPLY