১২ নম্বরে ১৩ রান করে বিশ্বরেকর্ড পাকিস্তানি স্পিনারের

বিশ্বরেকর্ড গড়েছেন মুকিম। ছবি : ক্রিকইনফো

হ্যামিল্টনে পাকিস্তানের ওয়ানডে সিরিজ হারানোর ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন সুফিয়ান মুকিম। ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন পাকিস্তানের চায়নাম্যান স্পিনার। 

তিন সংস্করণ মিলিয়ে ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করেছেন মুকিম। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ইনিংসটি খেলেই ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছেন ২৫ বছর বয়সী স্পিনার।

তার আগে আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। এত দিন অপরাজিত ৪ রান নিয়ে কীর্তির মালিক ছিলেন জহির খান। ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে এই কীর্তি গড়েন আফগানিস্তানের চায়নাম্যান স্পিনার।

রিয়ালকে ফাইনালে তুলেই আদালতে কেন ছুটলেন আনচেলত্তি

২০১৯ সালের আগে ১১ জনের খেলায় একজন ব্যাটার ১২ নম্বরে ব্যাটিং করবেন এটা কল্পনাতীত ছিল।

তবে ওই বছর কনকাশন সাবের নিয়ম চালু হওয়ায় এমন অকল্পনীয় ঘটনাই এখন বাস্তবে দেখা যায়। ১২ নম্বরে ব্যাটিং করা প্রথম ব্যাটার হচ্ছেন শ্যানন গ্যাব্রিয়েল। ভারতের পেসার জাসপ্রীত বুমরাহর বলে ড্যারেন ব্রাভো মাথায় আঘাত পেলে কনকাশন বদলি হিসেবে মাঠে নামেন  জার্মেইন ব্ল্যাকউড। আর তাতে শেষ ব্যাটার হিসেবে ১১ নম্বরের পরিবর্তে ১২ নম্বরে নামতে হয় ওয়েস্ট ইন্ডিজের পেসার গ্যাব্রিয়েলকে।

টি-টোয়েন্টি বোলিং রাজত্বের নতুন রাজা কিউই পেসার

সব মিলিয়ে ক্রিকেট এমন ঘটনা ১০ টি রয়েছে। যার মধ্যে ৭ জন ব্যাটারই ১২ নম্বরে নেমে রানের খাতা খুলতে পারেননি। মুকিম-জহির বাদে আর যিনি এই পজিশনে রান করতে পেরেছেন তিনি হলেন ফজলহক ফারুকি। ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অপরাজিত ১ রান করা আফগানিস্তানের বাঁহাতি পেসার আবার ১২ নম্বরে রান পাওয়া প্রথম ব্যাটারও।

আজ ওয়ানডে সিরিজ বাঁচাতে নিউজিল্যান্ডের ২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিউই পেসার উইলিয়াম ও’রুকির বলে মাথায় আঘাত পান হারিস রউফ।

পরে পাকিস্তানের পেসারের বদলি নামেন নাসিম শাহ। ব্যাটিং দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রানের ইনিংসও খেলেছেন তিনি। তার মতো যদি ফাহিম আশরাফ (৭৩) ফিফটি না করতেন তাহলে পরাজয়ের ব্যবধানটা ৮৪ হতো না আরো বড় হতো। কেননা ৭২ রানে ৭ উইকেট হারানো পাকিস্তানকে পরে ২০৮ রানের সংগ্রহ এনে দিয়েছেন তারা। তিন ম্যাচের শেষ ওয়ানডে আগামী ৫ এপ্রিল মাউন্ট মঙ্গানুইয়েতে।

LEAVE A REPLY