মে দিবসের অনুষ্ঠান ‘হাতুড়ি ও কাস্তে’

অনুষ্ঠানে দুই অতিথি

আসন্ন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ‘হাতুড়ি ও কাস্তে’ প্রচারিত হবে ১ মে, বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে। এ অনুষ্ঠানটি নির্মাণ করেছেন প্রযোজক রফিকুল ইসলাম ফারুকি।

অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন সাকিলা মতিন মৃদুলা, যনি আবৃত্তি ও সঞ্চালনার সম্মিলিত ধারায় অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করবেন। অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের শ্রম ও রাজনীতির দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব,  বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

অনুষ্ঠানে আলোচনা হবে বাংলাদেশের শ্রম রাজনীতি, শ্রমিক শ্রেণির অধিকার, এবং বর্তমান বাস্তবতায় শ্রমিকদের ভূমিকা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে। এই আয়োজন শ্রমিক দিবসের তাৎপর্যকে তুলে ধরবে নতুন আলোচনার মাধ্যমে।

LEAVE A REPLY