পাকিস্তানে হজ ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগ

পাকিস্তানে হজ ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগ উঠেছে। এ কারণে এবার প্রায় ৬৭ হাজার পাকিস্তানি হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। খবর ডনের। 

খবরে বলা হয়, পাকিস্তানে চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ৭৯ হাজার পাকিস্তানি নাগরিক হজ করতে যেতে পারবেন।

কিন্তু এর মধ্যে ৬৭ হাজার জনের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। 

এর জন্য বিভিন্ন কারণ দেখানো হচ্ছে। কেউ বলছে, কিছু বেসরকারি হজ সংগঠক সৌদি সরকারের মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে, আবার কেউ বলছে সৌদি সিস্টেম ‘ক্র্যাশ’ করেছিল যার ফলে অর্থ লেনদেনে বিলম্ব হয়েছে। এমনও বলা হচ্ছে যে, হজের টাকা ভুল অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

এই ঘটনায় একটি স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে, যাতে প্রকৃত কারণ বের হয়ে আসে এবং ভবিষ্যতে এ ধরনের ভুল না ঘটে। 

LEAVE A REPLY