শাকিব খান অসুস্থ ছিলেন, লুকিয়ে ওষুধ খেয়েছেন

শাকিব খান

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা প্রথম দিন থেকেই ব্যবসা করেছে। একক প্রেক্ষাগৃহ ছাড়াও মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকরা তাণ্ডব দেখতে পড়েছিল হুমড়ি খেয়ে। 

এই ছবি করতে গিয়ে গিয়ে শাকিব খানকে ভালোই ত্যাগ স্বীকার করতে হয়েছে। জানা গেল, অসুস্থ শরীর নিয়েও নাকি তাণ্ডব সিনেমার কাজ করেছেন শাকিব খান— এমনটিই জানালেন সিনেমার পরিচালক রায়হান রাফী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শুটিং সেটের পেছনের গল্প শোনাতে গিয়ে জানান এসব কথা।

দর্শকরা বলছেন, ‘তাণ্ডব’ শাকিব খানের অন্যতম সেরা সিনেমা। সে প্রসঙ্গ টেনে রায়হান রাফী বলেন, ‘শাকিব খানের অন্যতম সিনেমা কেন এটা, কারণ শাকিব এই সিনেমায় অনেকগুলো ক্যারেক্টার প্লে করেছেন। তার একেকটার কণ্ঠ একেকরকম।

খুব ভয়ংকর ভালো অভিনেতা না হলে এতগুলো ক্যারেক্টার প্লে করা যেত না।’

সিনেমায় ডাবিংয়ের সময় অসুস্থ ছিলেন শাকিব খান। সে ঘটনা জানিয়ে রায়হান রাফী বলেন, ‘ডাবিংয়ের সময় অসুস্থ ছিলেন শাকিব। উনি কথা বলছিলেন (গলার নিচের দিকে দেখিয়ে) এদিক থেকে (কর্কশ স্বরে)।

তার জ্বর ছিল- একটাবারের জন্যও বলেননি। বললেই নাকি আমি শুটিং প্যাক করে দেব।’

রাফী আরো বলেন, ‘একটা মানুষ, যিনি এত বড় একজন স্টার, তার কিসের অভাব, তার কিছুরই অভাব নেই। তিনি জান দিয়ে দিচ্ছেন কাজের জন্য। উনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আবার কাজও করছেন।

‘লিচুর বাগান’-এর সময় উনি অসুস্থ ছিলেন। এরপর ফ্লাইটে উঠে বলেন, “আমি কিন্তু অসুস্থ ছিলাম, আমি লুকিয়ে লুকিয়ে ওষুধ খেয়েছি। তোকে বলিনি। আমি বললাম, “আপনি বলেন নাই কেন”, বললেন, “তোকে বললে তুই বলতি আর শুটিং করব না।”

LEAVE A REPLY