স্বদেশি বোতাফোগোকে হারিয়ে কোয়ার্টারে পালমেইরাস

ছবি : এএফপি

বদলি হিসেবে নেমে অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে পালমেইরাসকে কোয়ার্টার ফাইনালে তুলে দিলেন পলিনহো। অল-ব্রাজিলিয়ান ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বোতাফোগোকে ১-০ গোলে হারিয়েছে সাও পাওলোর ক্লাবটি।

প্রথমার্ধে খেলার মান ছিল হতাশাজনক। দুই দলই একে অপরকে রুখে দেয়।

তবে অতিরিক্ত সময়ের ১০তম মিনিটে সাবেক বায়ার লেভারকুসেন উইঙ্গার পলিনহো ডান দিক থেকে বল কেটে ভেতরে ঢুকে  দুই ডিফেন্ডারকে ড্রিবল করে নিচু ও কৌণিক এক শটে বোতাফোগো গোলকিপার জনকে পরাস্ত করেন।

ম্যাচের বাকি সময়ে সমতায় ফিরতে মরিয়া চেষ্টা করে বোতাফোগো। ১১৬ মিনিটে পালমেইরাস ১০ জনের দলে পরিণত হলে তাদের চেষ্টা আরো বেড়ে যায়। পালমেইরাসের গুস্তাভো গোমেজ বাজে ফাউলের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

তবে পালমেইরাস সেই চাপ ঠেকিয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে। 

তারা এখন সেমিফাইনালের টিকিটের জন্য চেলসির মুখোমুখি হবে।

LEAVE A REPLY