র্যাপার বাদশা
সম্পূর্ণ নিরামিষ খাবারের রেস্তোরাঁ ইসকন। পেঁয়াজ, রসুন তো দূরের কথা, সেখানে কোনো রকম আমিষ পদ পরিবেশনই হয় না। অথচ সেই রেস্তোরাঁয় ঢুকেই ব্যাগ থেকে মুরগির মাংস বের করে খেতে শুরু করেন এক ব্যক্তি! শুধু তাই নয়, রেস্তোরাঁর কর্মীদেরও সেই মাংস খাওয়ার জন্য প্রস্তাব দেন তিনি!
সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক আফ্রিকান-ব্রিটিশ যুবক কাঁধে কালো ব্যাগ নিয়ে লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন।
সেখানকার কর্মচারীকে জিজ্ঞেস করেন, ‘এটা কি ভেগান রেস্টুরেন্ট?’ কর্মচারী হ্যাঁ বলতেই তিনি আবার জিজ্ঞেস করেন, ‘তাহলে এখানে কোনো ধরনের মাংস পাওয়া যায় না?’ কর্মচারী আবার তাঁকে নিশ্চিত করেন, ‘মাংস, পেঁয়াজ, রসুন কিছুই না।’

ঠোঁট ফুলে বেহাল দশা উরফি জাভেদের
এরপর যুবকটি হঠাৎ ব্যাগ থেকে একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন। যুবককে থামাতে এগিয়ে আসেন অন্য কর্মচারীরা।
কিন্তু তিনি কারো কথা শুনতে নারাজ। রেস্তোরাঁয় অন্য যারা খাবার খাচ্ছিলেন, তাদের টেবিলের কাছে গিয়েও চিকেন অফার করেন। এভাবে কিছুক্ষণ চলার পর একপর্যায়ে যুবকটি রেস্তোরাঁ ত্যাগ করেন।
আমার কাছের মানুষরাই আমাকে বিশ্বাস করছে না : সালসাবিল
এ ঘটনায় অনেকের মতো ক্ষুব্ধ হয়েছেন ভারতীয় র্যাপার বাদশা।
বিষয়টিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবেই দেখছেন তিনি। এক্স হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করে বাদশা লিখেছেন, ‘এটা দেখলে চিকেনও হয়তো লজ্জিত হতো। আসলে যুবকটির মাংস খাওয়ার ইচ্ছা হয়নি, জুতাপেটা খাওয়ার ইচ্ছা হয়েছিল। ভিন্নমতের প্রতি সম্মান জানানোর মধ্যেই আসল শক্তির প্রকাশ পায়।’
এর আগে বলিউড র্যাপার বাদশার বিরুদ্ধে উঠেছিল ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ।
হয়েছিল মামলাও। এবার একই কারণে গায়ক নিজেই প্রতিবাদী হয়ে উঠলেন। তার এ প্রতিবাদ মন জয় করেছে অনেক অনুরাগীর। সেই সঙ্গে বাদশার ভক্তদেরও প্রতিবাদ করতে দেখা গেছে।










































