১৮ বল করেও ওভার শেষ করতে পারেননি অস্ট্রেলিয়ার এক বোলার

জন হেস্টিংস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ড (ডব্লিউসিএল) এর ম্যাচে ক্রিকেটের ইতিহাসে এক অদ্ভুত ও বিস্ময়কর ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ার বোলার জন হেস্টিংস পাকিস্তান চ্যাম্পিয়নসের বিরুদ্ধে একটি ১৮ বলের ওভার করেন। যা ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ওভারগুলোর মধ্যে একটি হয়ে থাকবে। 

পাকিস্তান চ্যাম্পিয়নস মাত্র ৭৫ রানের ছোট লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল।

সপ্তম ওভারের শেষে তারা তুলেছিল বিনা উইকেটে ৫৫। সেই সময় বোলিংয়ে আসেন হেস্টিংস। শুরু করলেন পাঁচটি ওয়াইড বোল দিয়ে, সবই অফ স্টাম্পের বাইরে। ওভারটিতে ছিল ১২টি ওয়াইড এবং একটি নো-বল।

ওভার শেষ করতে পারেননি হেস্টিংস। তার ওভারটি শেষ হওয়ার আগেই পাকিস্তান দল তাদের লক্ষ্যে পৌছে যায়। শারজিল খান ৩২ রানে অপরাজিত থাকেন, আর মাকসুদ ২৮ রান সংগ্রহ করেন। মাত্র ৭.৫ ওভারে পাকিস্তান চ্যাম্পিয়নস ১০ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে

এর আগে সাঈদ আজমলের ৬ উইকেট এবং ইমাদ ওয়াসিমের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসকে মাত্র ৭৪ রানে গুটিয়ে দেন পাকিস্তান।

১০ উইকেটে হারের পরও সেমিফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। পরবর্তী এবি ডি ভিলিয়ার্সের  দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। 

LEAVE A REPLY