গানে ফিরবেন নোবেল, দেখা দিলেন নতুন চেহারায়

নোবেল

কিছুদিন আগেই জেলে গিয়েছিলেন গায়ক মইনুল আহসান নোবেল। বিয়ে করে জেল থেকে মুক্তি পেয়েছেন। অনেকটা দিন তিনি অন্তরালেই ছিলেন। আবার তিনি গানে ফিরছেন।

আর এজন্যই এলেন প্রকাশ্যে। 

রংপুরের গঙ্গাচড়া অনুষ্ঠিত হতে যাওয়া একটি কনসার্টে অংশ নেবেন তিনি। এ কারণেই একটি ভিডিও পাঠিয়েছেন আয়োজকদের। সেখানেই নোবেলকে দেখা গেল।

চেহারা ব্যাপক পরিবর্তন, মাথাইয় বড় বড় চুল রেখেছেন। নোবেলের এমন হাল দেখে অনেকে চিনতেই পারছিলেন না।

নোবেল বলেন, হ্যালো গঙ্গাচড়াবাসী আমি নোবেল। আমি আসছি ২ সেপ্টেম্বর মঙ্গলবার রংপুর গঙ্গচড়ায়।জুলাই ৩৬ গোল্ডকাপ বিজয় সংবর্ধা অনুষ্ঠানে। স্থান গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠ। আমি আসছি, আপনারা আসছেন তো? দেখা হবে, গানে গানে।

এর আগে নোবেল কুড়িগ্রামে গিয়ে মাতাল অবস্থায় কনসার্টে অংশ নিয়েছিলেন। সেসময় তাঁর দিকে জুটা ছুঁড়ে মারা হয়েছিল।

নোবেলের এই ভিডিওটি গঙ্গাচড়ার ফেসবুকে প্রকাশিত হওয়ায় অনেকেই পুরনো প্রসঙ্গ টেনে আনছেন।  

LEAVE A REPLY