ইনস্টাগ্রামে ‘মালবিকা’ ঝড়

সংগৃহীত ছবি

কিছুদিন আগে সদ্য মুক্তি পাওয়া ‘হৃদয়পুরবম’ সিনেমার প্রচারে কোচিতে গিয়েছিলেন মালবিকা মহানন। সেখানে তোলা কয়েকটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। 

ক্যাপশনে লিখেছেন, ‘হৃদয়পুরবম’–এর প্রমোশনে। ছবিতে চার দিনের ব্যবধানে ২ লাখ ৮০ হাজারেরও বেশি রিঅ্যাক্ট পড়েছে।

স্নিগ্ধ সাজে তোলা দক্ষিণ ভারতীয় অভিনেত্রীর ছবিগুলো দর্শক মনে ঝড় তুলেছে, সেইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

Malavika Mohanan-Approved Saree Blouse Designs Will Leave You Spellbound

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মালবিকা অভিনীত ‘দ্য রাজাসাহেব’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রভাস। ছবিটি আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে।

Malavika Mohanan - Indian Actress Profile, Pictures, Movies, Events |  nowrunning

উল্লেখ্য, ২০১৩ সালে দুলকার সালমানের সঙ্গে ‘পাত্তাম পোল’ দিয়ে সিনেমায় রুপালি পর্দায় অভিষেক হয় মালবিকার। এক যুগের ক্যারিয়ারে তাকে দেখা গেছে মালয়ালম, হিন্দি, তামিলসহ নানা ভাষার সিনেমায়। তার অন্যান্য আলোচিত সিনেমার মধ্যে আছে ‘দ্য গ্রেট ফাদার’, ‘পেত্তা’, ‘মাস্টার’ ইত্যাদি।

LEAVE A REPLY