১৩ বছরে নেই একটাও হিট সিনেমা, তবু ১০ হাজার কোটির মালিক তিনি!

সংগৃহীত ছবি

জনপ্রিয়তার জেরে দীপিকা পডুকোন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া কিংবা ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম আসলেও তাদের সবাইকে পেছনে ফেলে ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রীর তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছেন আশির দশকে অভিনয় শুরু করা এক অভিনেত্রী। বর্তমানে সেভাবে তাকে রূপালি পর্দায় দেখা না গেলেও তার ব্যক্তিত্ব আর মিষ্টি হাসিতে মুগ্ধ আসমুদ্রহিমাচল।

সদ্য প্রকাশিত হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুসারে, ভারতের সবচেয়ে ধনী নারী তারকা জুহি চাওলা। এই তালিকা বলছে জয় মেহতার অর্ধাঙ্গিনী ৭৭৯০ কোটি রুপির (যা বাংলাদেশি টাকায় ১০ হাজার কোটি টাকারও বেশি) মালিক, যা তাকে কেবল ভারতেই নয়, বিশ্বব্যাপী অন্যতম ধনী তারকা করে তুলেছে।

তবে জুহির এই সম্পদ মূলত চলচ্চিত্র থেকে নয়, বরং তার এবং তার স্বামী জে মেহতার বিভিন্ন ব্যবসা থেকে আসে, যার মধ্যে রয়েছে রেড চিলিজ প্রোডাকশন হাউস এবং বিশ্বজুড়ে নাইট রাইডার্স ক্রিকেট দল। 

Actress Juhi Chawla Files Suit Against 5G Technology Deployment, Citing  Health Hazard

এই তালিকায় অন্যান্য শীর্ষস্থানীয় ভারতীয় অভিনেত্রীদের সম্পত্তির উল্লেখ করা হয়নি, তবে অন্যান্য সূত্র এবং প্রতিবেদনে ঐশ্বরিয়া রাই বচ্চনকে ১০০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৮৮০ কোটি রুপি সম্পদের মালিক হিসাবে উল্লেখ করা হয়েছে।

জুহি চাওলা নব্বইয়ের দশকে বলিউডের শীর্ষস্থানীয় তারকা ছিলেন। বলিউডের দুই খান আমির ও শাহরুখের সঙ্গে জুটি বেঁধে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি।

সালমানের সঙ্গে অবশ্য কোনোদিন কাজ করেননি জুহি। শাহরুখের সঙ্গে তার অনস্ক্রিন রোম্যান্স কিংবা অফস্ক্রিন বন্ধুত্ব দুইই নজর কাড়া। ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন গোপনে জয় মেহতাকে বিয়ে করেন জুহি। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

গত দেড় দশকে গুলাব গ্যাং, চক অ্যান্ড ডাস্টার, এক লাড়কি কো দেখা তো আইসা লাগা, শর্মাজি নামকিন এবং ফ্রাইডে নাইট প্ল্যানের মতো মুষ্টিমেয় ছবিতে অভিনয় করেছেন জুহি। গত এক দশক ধরে, জুহির প্রায় সবগুলো ছবি হয় সরাসরি ওটিটিতে মুক্তি পেয়েছে। তার সর্বশেষ বক্স অফিস সাফল্য ছিল ২০১২ সালে অজয় দেবগনের ‘সন অফ সরদার’, যেখানে পার্শ্ব চরিত্রে কাজ করেছিলেন জুহি।

LEAVE A REPLY