কিয়ারা নন, ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সে অনীত পাড্ডা

সংগৃহীত ছবি

‘স্ত্রী’, ‘ভেদিয়া’, ‘মুঞ্জিয়া’ এবং ‘স্ত্রী’-এর পর হরর-কমেডি ইউনিভার্সের পঞ্চম ছবি ‘থামা’ প্রেক্ষাগৃহে বেশ সাড়া ফেলেছে। এরই মধ্যে খবর, ‘ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স’র আগামী ছবি ‘শক্তিশালিনী’তে অভিনয় করবেন ‘সাইয়ারা’ খ্যাত অনীত পাড্ডা। 

অনীতের নতুন জার্নিতে তাকে শুভেচ্ছা জানিয়েছেন এই ফ্র্যাঞ্চাইজির ‘থামা’ অভিনেতা আয়ুষ্মান খুরানা।

শনিবার নিজের সোশ্যাল হ্যান্ডলে আয়ুষ্মান খুরানা লিখেছেন, পাঞ্জাবিকন্যা এসে গেছে।

ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সে তোমাকে স্বাগত জানাই। এটা আমাদের জন্যও খুবই গর্বের যে পাঞ্জাবের মেয়ে তার কাজের মাধ্যমে আমাদের গর্বিত করছে। তোমার জন্য ভীষণই গর্বিত। একটা একটা করে স্বপ্নপূরণ হোক তোমার।

কোনো কিছুই অসম্ভব নয়। সুদূর পাঞ্জাব থেকে বলিউডে তোমার স্বপ্নপূরণের এই জার্নি সত্যিই খুব ভালো লাগছে। তোমাকে ‘শক্তিশালিনী’ ছবিতে দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।

Aneet Padda is more than your girl next door - Cosmopolitan India

এর আগে শোনা গিয়েছিল, এই ছবিতে কিয়ারা আদভানি অভিনয় করবেন।

যদিও তা নিয়ে আর কোনো আপডেট পাওয়া যায়নি। কারণ সন্তান আসার পর আপাতত কাজ থেকে ছুটি নিয়েছেন কিয়ারা। আর কিয়ারার পরিবর্তেই নাকি অভিনয় করবেন অনীত, এমনটাই গুঞ্জন। 

জানা গেছে, ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে ছবিটির। 

উল্লেখ্য, ‘সালাম ভেঙ্কি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল অনীত পাড্ডার।

তবে দর্শকের মনে দাগ কাটে চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘সাইয়ারা’। রোমান্টিক-মিউজিক্যাল এই ছবিতে নবাগত আহান পাণ্ডের সঙ্গে অনীতের অনস্ক্রিন রসায়ন রীতিমতো মন কেড়ে নিয়েছে দর্শকের। বিশ্বব্যাপী এই ছবি ব্যবসা করেছে প্রায় ৫৭০ কোটি রুপিরও বেশি।

LEAVE A REPLY