নিজেকে প্রমাণের লড়াইয়ে নামি না, বোকা হয়ে থাকার ভান করি : জাহ্নবী

সংগৃহীত ছবি

ফিল্মি পরিবার থেকে এলেও এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে নিজের জায়গা তৈরি করে নিতে তৎপর জাহ্নবী কাপুর। নিজের অভিনয়ের দিকে হয়েছেন মনোযোগী।এবার ইন্ডাস্ট্রিতে টিকে থাকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শ্রীদেবীকন্যা, যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে।  

সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্নার নেটফ্লিক্স শোয়ে করণ জোহরের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন জাহ্নবী।

সেখানে তাকে প্রশ্ন করা হয় যে, অভিনয় করতে এসে কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এখন পর্যন্ত? 

এর উত্তরে অভিনেত্রী বলেন, ‘‘ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে পুরুষ অভিনেতাদের ‘মেল ইগো’কে বুঝে চলতে হয়। আমি সেটা খুব ভালোভাবেই বুঝেছি। নিজেকে এই সমস্যা থেকে বাঁচানোর জন্য সিংহভাগ সময়ই নিজেকে প্রমাণ করার লড়াইয়ে নামি না। বোকা হয়ে থাকার ভান করি।

এতে আমার মনে হয় সমস্যা এড়ানো যায়। একইসঙ্গে এতে কারো বিরাগভাজন হওয়ার মতো সমস্যাও হয় না। আমি প্রথমেই নিজে ঠিক কতটা পারফর্ম করতে পারব তা দেখাতে যাই না। আমি প্রথমেই বলে দিই ‘আমি বুঝতে পারছি না, ঠিক কিভাবে আমার অংশটা পর্দায় তুলে ধরব’, এটাই নিরাপদ উপায় বলে আমার মনে হয়েছে।

Janhvi Kapoor: A Dazzling Night in Black | Janhvi Kapoor: A Dazzling Night  in Black

জাহ্নবী আরো বলেন, “আমি জানি, আমি এমন পরিবার থেকে বলিউডে অভিনয় করতে এসেছি যে আমার কাছে এরকম অনেক সুযোগ আছে যা অন্য অনেকের কাছেই নেই। কিন্তু সব সুযোগ থাকা সত্ত্বেও মাথায় রাখা প্রয়োজন, যে সমস্যা এড়িয়ে চললে পেশাগত জীবনে অনেক কিছুই মাথায় রাখতে হয়। কাউকে আঘাত না করে নিজেকে বাঁচিয়ে চলতে পারলেই সবটা ঠিক থাকবে।” 

জাহ্নবীর এই উত্তরে টুইঙ্কেল বলেন, যখন আমি অভিনয় করতে এসেছিলাম, নতুন ছিলাম। এই একই সমস্যা আমার সঙ্গেও হয়েছে।

আমিও তখন বুঝতাম না, ঠিক কি হচ্ছে আমার সঙ্গে, আর আমার কী করণীয়। 

উল্লেখ্য, জাহ্নবীকে সর্বশেষ দেখা গেছে ধর্মা প্রোডাকশনের ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ ছবিতে। এখানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বরুণ ধাওয়ান, সান্য মালহোত্রা ও রোহিত সরাফের সঙ্গে। ছবিটি বিশ্বব্যাপী ১০০ কোটির ব্যবসা করেছে। 

LEAVE A REPLY